ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভোররাতে বিজিবির কৌশলী অভিযানে সীমান্তে বড় চোরাচালান ব্যর্থ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 12 January, 2026, 4:24 PM

ভোররাতে বিজিবির কৌশলী অভিযানে সীমান্তে বড় চোরাচালান ব্যর্থ

ভোররাতে বিজিবির কৌশলী অভিযানে সীমান্তে বড় চোরাচালান ব্যর্থ

খাগড়াছড়ির কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় ভোররাতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে সম্ভাব্য চোরাচালান কার্যক্রম সম্পূর্ণভাবে নস্যাৎ করা সম্ভব হয়েছে।

বুধবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কচুছড়ি মুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস-এর নিকটবর্তী, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কচুছড়ি মুখ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। সীমান্তবর্তী দুর্গম এলাকাকে ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করানোর প্রস্তুতিকালে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য এক লাখ ১২ হাজার ১৩৫ টাকা। জিআর নম্বর ৯৮৭৯২৮-এর আওতায় জব্দকৃত মালামাল বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত নজরদারির কার্যকারিতা আরও একবার প্রমাণিত হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালানকারীরা সাধারণত ভোররাতকে নিরাপদ সময় হিসেবে বেছে নেয়। তবে সম্প্রতি সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় সিভিল সোর্সের তথ্যের সমন্বয়ের কারণে তাদের অধিকাংশ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status