|
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন— ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আঃ ছামাদ মণ্ডল (৫০), ৩৫নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সোহাগ (৩৫), ৩৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (২৭) এবং ৩৬নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. মিজানুর রহমান (৩৩)। গাছা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর/২০২৫ ভোরে আসামিরা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় মামলা করা হয় (মামলা নং-১৮)। তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামি ছামাদ মণ্ডলকে উত্তর খাইলকুর এবং মো: সোহাগ ও মো: আকরাম হোসেন দেরকে হাজীর পুকুর এলাকা থেকে আটক করা হয়। সর্বশেষ আসামি মিজানুর রহমানকে ইছর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যে অর্থায়নের বিষয়ে তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তারকৃতরা পুলিশের বিরুদ্ধেও নানা প্রোপাগান্ডা মিথ্যাচার রটানোরও অভিযোগ রয়েছে বলে জানান গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মনিরুজ্জামান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
