ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
তেঁতুলিয়ায় শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
মুস্তাক আহমেদ , পঞ্চগড়
প্রকাশ: Saturday, 10 January, 2026, 7:03 PM

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

তেঁতুলিয়ায় শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ উৎসব আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন। উৎসবের অংশ হিসেবে শিশুদের হাতে শীতের কাপড়, স্কুল ব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। প্রান্তিক পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

শনিবার ১০ জানুয়ারী / ২৬ খ্রি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের আওতাধীন ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিশু শিক্ষার্থীর হাতে শীতের উপহার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকায় মোট সাড়ে ৭ হাজার শিশুর হাতে এসব শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতের উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নুরুল বাসির এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম। এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ মজনু মোল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ। এছাড়াও শিশুস্বর্গের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status