ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 10 January, 2026, 6:50 PM

কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ ১০ জানুয়ারি শনিবার সকালে ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে পিটিয়ে হত্যার শিকার ওই অজ্ঞাতনামা যুবককের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেবলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status