ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 January, 2026, 6:34 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 January, 2026, 6:59 PM

আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !

আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !

গায়ক, অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদের গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন। কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন।

গত জুলাই থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। তাহসান বললেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেব।’

শনিবার বিকেলে তাহসান বললেন, ‘যে গুজব ছড়িয়েছে তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।’ 

জানা গেছে, গত জুলাই থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না।

আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !

আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !


বিয়ের হিসেবে দুজনের একসঙ্গে থাকার বছরও গড়াল না। কদিন আগে রোজা আহমেদ বিবাহবার্ষিকীর একটি কেক শেয়ার করেন। সেখানে তার লুক বিস্মিত করে। রোজার পোশাক নিয়েও তৈরি হয় আলোচনা। এসবের মাঝেই গুজব ছড়ায়। তবে সেই গুজবকে নাকচ করে তাহসান দিলেন সিলমোহর। 

তাহসান বলছেন, ‘আমরা একসঙ্গে থাকছি না, এর বেশি বলার জন্য এটা যথোপযুক্ত সময় নয় । তবে সঠিক টাইমে এ বিষয়ে বিস্তারিত বলবো।’
আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !

আলাদা থাকছেন তাহসান-রোজা, গুঞ্জন বিচ্ছেদের !

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status