ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 9:20 PM

দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষদের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালো নেত্রকোনার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। 

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন মাঠে ১৫০ জন অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রশাসনিক কর্মকর্তা তোজাম্মেল হক বাচ্চু, ইউপি সদস্য মো. হযরত আলী, আব্দুল কুদ্দুস, হারিছ উদ্দীন, নাজমা আক্তার, সায়িদা বেগম প্রমুখ।

ইউনিয়ন প্রশাসক বজলুর রহমান আনসারী বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সরকারি ভাবে যে বরাদ্দ পেয়েছি তা অতি অল্প। সবার সম্মিলিত চেষ্টা করলে শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা আমাদের সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status