ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জে আগুনে পুড়ে নিভে গেল ৪ মাসের শিশুর প্রাণ!
রায়হানুর রহমান
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 9:15 PM

রামগঞ্জে আগুনে পুড়ে নিভে গেল ৪ মাসের শিশুর প্রাণ!

রামগঞ্জে আগুনে পুড়ে নিভে গেল ৪ মাসের শিশুর প্রাণ!

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকান্ডে আয়াত নামের ৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকালে রামগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ীর দুলাল মিকারের ঘরে এ দূর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ে আনার আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও ফরান বেগমের সন্তান।

‎স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের খাবার শেষ করে দুলালের মিকারের স্ত্রী ফরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। ঘরে ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। পরবর্তীতে গ্যাস সিলেন্ডার বিষ্পোরিত হয়ে পাশবর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুল লেগে পুড়ে সকল কিছু ছাই হয়ে যায়। 

ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪মাস) আগুনে পুড়ে মারা যায়। শিশু আয়াত ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান আমরা ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status