ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট ১ মার্চ থেকে বন্ধ
শাহ্ জাহান চৌধুরী
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 9:23 PM

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট ১ মার্চ থেকে বন্ধ

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট ১ মার্চ থেকে বন্ধ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত আরও এক মাস পিছিয়েছে। বিমান পরিচালনা পর্ষদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানান।

এর আগে এ রুটে ফ্লাইট স্থগিতের তারিখ আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এক মাস সময় বাড়ানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে সম্মানিত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাময়িক এ অসুবিধার জন্য সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে। একই সঙ্গে , ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানিয়ে দেয়া হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status