|
আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে সংবর্ধনা স্মারক প্রদান
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে সংবর্ধনা স্মারক প্রদান আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকালে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিকাল ৩ টায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাবলীল ও মিষ্ট ভাষায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার অনুভূতি প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল -মামুন, মোঃ ওবায়দুর রহমান, মোঃ ইমরান হোসেন প্রিন্স ও কাজী জসিম উদ্দিন কাকুল। অনুষ্ঠান শেষে সংবর্ধনা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করে সততা, ন্যায়পরায়নতা, ন্যায়নিষ্ঠাবান ও নীতি-আদর্শের প্রতি অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয় টি তুলে ধরেন। এ সময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি আলফাডাঙ্গা জোনাল অফিসের পক্ষ থেকে আলফাডাঙ্গা শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: জাহিদুর রহমান এবং মো: হোসেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির কে ফুলের তোড়া উপহারের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
