|
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি জামায়াতসহ ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি জামায়াতসহ ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তারা নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র দাখিল করেন। বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রার্থী মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, বিএনপির সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম, মুহাম্মদ গিয়াসউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মসিহ,গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস, গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী, বাংলাদেশ খেলাফত মজলিশের মুহাম্মদ শাহজাহান, জনতার দলের আব্দুল করীম মুন্সি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, এবি পার্টির আরিফুল ইসলাম। এদিকে এ আসনে ১৭জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
