ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 December, 2025, 7:34 PM

পিরোজপুরে তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে আজ মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদের কাছে মোট ১৬ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী।

পিরোজপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, ধানের শীষ প্রতীকের আহম্মেদ সোহেল মঞ্জুর, জাতীয় পার্টির প্রার্থী মঞ্জু মহিবুল হোসেন মোস্তাফিজুর রহমান, এনসিপির ফয়সাল খান, হাতপাখা প্রতীকের আবুল আজাদ, স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

পিরোজপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন হাতপাখা প্রতীকের রুস্তুম আলী ফরাজি, বিএনপির রুহুল আমিন দুলাল, দাড়িপাল্লা প্রতীকের আব্দুল জলিল শরিফ, স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান, এনসিপির শামীম হামিদি, জাসদের করিম শিকদার এবং স্বতন্ত্র প্রার্থী মাশরেকুল আলম রবি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৫ হাজার ৫৫ জন, মহিলা ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন। তিনটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৮টি এবং ভোট কক্ষ রয়েছে ২ হাজার ২১৬টি।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status