ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 December, 2025, 8:01 PM

নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?

নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি আজ সোমবার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। তিনি বলেছেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন করব না। এ কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি।’

সরকার থেকে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’

তবে মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ‘তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’

এর আগে ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এর মধ্যে আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status