|
খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন)-এর পরিচালক মোল্লা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কালাম, মো. আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোল্লা আবু সাইদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের শক্তিকে সামাজিক শক্তিতে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে অনুসরণ করতে হবে। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন। উল্লেখ্য, একই সময়ে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৮ম ধাপ)–২০২৫ খুলনা বিভাগের নয়টি জেলায় একযোগে শুরু হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
