ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আইসিএমএবি’র ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 December, 2025, 4:06 PM

আইসিএমএবি’র ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি’র ৫৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ, সাবেক সভাপতিসহ কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন। এজিএম-এ প্রতিষ্ঠানের গত বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আইসিএমএবি’র নির্বাহী পরিচালক জনাব মো. মাহবুব-উল-আলম, এফসিএমএ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পেশাগত উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও অঙ্গীকারের কথা তুলে ধরেন। 

সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। তিনি সদস্যদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে তিনি সিএমএ পেশায় উদ্ভাবন, রূপান্তর ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে চলতি বছরে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। 

সিএমএ পরীক্ষা ব্যবস্থার বছরব্যাপী কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সহ-সভাপতি জনাব আবদুল মতিন পাটোয়ারী, এফসিএমএ। অপর সহ-সভাপতি জনাব মো. কাউসার আলম, এফসিএমএ ২০২৫ সালে সিএমএ শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। 

আইসিএমএবি’র সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এফসিএমএ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও অর্জনের পাশাপাশি নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করেন।

এজিএম-এ উন্মুক্ত আলোচনার সুযোগ থাকায় সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বিভিন্ন পেশাগত বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। প্রশ্নোত্তর পর্বে ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সভায় স্বচ্ছতা, জবাবদিহি ও সম্পৃক্ততার শক্তিশালী চিত্র তুলে ধরে। 

এজিএমের পাশাপাশি একই দিনে আইসিএমএবি কাউন্সিল নির্বাচন এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) নির্বাচনও অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status