|
দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান এসময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অসংখ্য নেতাকর্মী। তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
