ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সংঘবদ্ধ ডিজিটাল চক্র-এর ‘টেকজুম ডটটিভি’র পেজ উধাও করার হুমকি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 December, 2025, 2:13 PM

সংঘবদ্ধ ডিজিটাল চক্র-এর ‘টেকজুম ডটটিভি’র পেজ উধাও করার হুমকি

সংঘবদ্ধ ডিজিটাল চক্র-এর ‘টেকজুম ডটটিভি’র পেজ উধাও করার হুমকি

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘টেকজুম ডটটিভি’-এর কণ্ঠরোধ করতে প্রকাশ্য হুমকি ও অর্থের প্রস্তাব দিয়েছে একটি সংঘবদ্ধ মোবাইল ব্যবসায়ী চক্র। অনুসন্ধানী প্রতিবেদন সরাতে ৪ লাখ টাকার ঘুষের প্রস্তাব এবং তা না মানলে ফেসবুক পেজ চিরতরে উধাও করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি সুমাসটেকের হুন্ডি ব্যবসা, মানিলন্ডারিং এবং অবৈধ পথে মোবাইল আমদানি করে দেশের বৈধ মোবাইল কারখানাগুলো ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ‘টেকজুম ডটটিভি’। প্রতিবেদন প্রকাশের পরপরই একটি অজ্ঞাত ইমেইল থেকে যোগাযোগ শুরু হয়। প্রথম ইমেইলেই স্পষ্ট ভাষায় জানানো হয়—সুমাসটেক সংক্রান্ত পোস্ট অবিলম্বে সরাতে হবে, অন্যথায় সাইবার হামলার মাধ্যমে টেকজুমের ফেসবুক পেজ মুছে ফেলা হবে।

হুমকিতে কাজ না হওয়ায় চক্রটি কৌশল বদলায়। পোস্ট সরানোর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে টেকজুম ডটটিভি কর্তৃপক্ষ নৈতিক অবস্থানে অটল থেকে আলোচনার জন্য অফিস ঠিকানা ও ফোন নম্বর প্রদান করে। কিন্তু প্রেরক কোনো বৈধ আলোচনায় না এসে বারবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়ে টাকা লেনদেনের চাপ সৃষ্টি করে।

সর্বশেষ সেই অজ্ঞাত ইমেইলে সরাসরি ৪ লক্ষ টাকা অফার করে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়—এটাই শেষ সুযোগ, টাকা না নিলে পেজ চিরতরে হারাতে হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি স্পষ্টতই একটি পরিকল্পিত ‘ডিজিটাল এক্সটর্শন’। দুর্নীতিবাজ একটি ব্যবসায়ী গোষ্ঠী তথ্য চাপা দিতে অর্থ ও সাইবার সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। উল্লেখযোগ্যভাবে, এর আগেও একই চক্রের কারসাজিতে টেকজুম টিভির ফেসবুক পেজ বন্ধ হয়ে গিয়েছিল।

টেকজুম ডটটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব ইমেইল, হুমকি ও প্রমাণাদি সংগ্রহ করে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা স্পষ্ট করে জানায়—ঘুষ বা হুমকির কাছে মাথা নত না করে দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই চলবে।

উল্লেখ্য, সংবাদ লেখার সময় টেকজুম ডটটিভি’র ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে—তবে কি সংঘবদ্ধ চক্রটি শেষ পর্যন্ত তাদের হুমকি বাস্তবায়নে সফল হয়েছে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status