ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমসহ ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ
রায়হানুর রহমান
প্রকাশ: Monday, 29 December, 2025, 11:10 AM

লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমসহ ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমসহ ১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে মাহফুজ আলমের পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

এছাড়া একই আসন থেকে মনোনয়ন কিনলেন মাহফুজ আলমের বড় ভাই কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মাহির। এই বিষয়ে মাহফুজ আলম কোন স্পষ্ট বার্তা না দিলেও শেষ পর্যন্ত নিজ এলাকা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিনি। একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহবায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬জন প্রার্থী।

এছাড়া রামগঞ্জ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০১৪ইং সনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মহাজোটের শরীক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। হত্যা মামলাসহ নানান কারনে বিতর্কিত এ নেতা বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার পর মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রামগঞ্জ উপজেলাসহ জেলায় রয়েছে নানান গুঞ্জন ।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ২০২৫ইং সনের ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ ইং সনের ৪ জানুয়ারী রোববার পর্যন্ত মনোনয়ন যাছাই বাছাই হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status