ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সেনবাগে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Monday, 29 December, 2025, 10:55 AM

সেনবাগে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সেনবাগে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী)আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। আজ দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুমের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন জমা শেষে  জনাব ফারুক উপস্থিত সাংবাদিকদের বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এটি আমার ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। আমি বিশ্বাস করি, সব বাধা পেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে দীর্ঘ ১৬ বছর ভোট দিতে না পারা মানুষ তাদের পছন্দের সরকার গঠন করবে।"মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে ইতিবাচক প্রত্যাশা  ব্যক্ত করেন।

 তিনি বলেন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। আমি বিশ্বাস করি সরকারের অধীনে হলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং ব্যাহত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। ইনশাআল্লাহ, এবার তারা ভোটের মাধ্যমে এমন একটি সরকার গঠন করবে যারা গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করবে।"উন্নয়নশীল দেশে নির্বাচনে কিছু প্রতিবন্ধকতা থাকে উল্লেখ করে তিনি সকলকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান চেয়ারম্যান,পৌর বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মির্জা মোস্তফা, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক চান্দন হোসেন রাজু, সেনবাগ উপজেলা বিএনপি নেতা আবুল বাহার, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন,সাবেক সদস্য সচিব সাহেব  উদ্দিন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status