ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
জাতীয় ক্রিকেটে পাহাড়ের চ্যালেঞ্জ: ইয়াং টাইগারে মাঠে নামছে খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৮
মোঃ মোবারক হোসেন,খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 22 December, 2025, 11:22 AM

জাতীয় ক্রিকেটে পাহাড়ের চ্যালেঞ্জ: ইয়াং টাইগারে মাঠে নামছে খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৮

জাতীয় ক্রিকেটে পাহাড়ের চ্যালেঞ্জ: ইয়াং টাইগারে মাঠে নামছে খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৮

খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জ্বালিয়ে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬-এ অংশ নিতে প্রস্তুত খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল (২২ ডিসেম্বর) দলটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

চট্টগ্রাম বিভাগীয় এই মর্যাদাপূর্ণ আসরে মোট ১১টি জেলা দল অংশ নিচ্ছে। খাগড়াছড়ি দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, প্রতিপক্ষ পার্বত্য প্রতিবেশী জেলা রাঙামাটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে।

এর আগে সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার সাদাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। এ সময় আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করা হয়। জেলা প্রশাসক তরুণ ক্রিকেটারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জাতীয় পর্যায়ে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এই টুর্নামেন্ট খাগড়াছড়ির তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রতিভা প্রমাণের একটি বড় মঞ্চ। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও দলগত সমন্বয় বজায় রাখতে পারলে প্রতিযোগিতায় ভালো ফল করা সম্ভব।

জাতীয় ক্রিকেটে পাহাড়ের চ্যালেঞ্জ: ইয়াং টাইগারে মাঠে নামছে খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৮

জাতীয় ক্রিকেটে পাহাড়ের চ্যালেঞ্জ: ইয়াং টাইগারে মাঠে নামছে খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৮

এদিকে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে অপেক্ষা করছে আরও বড় আয়োজন। আগামী ২৭ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে একযোগে উদ্বোধন হতে যাচ্ছে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ৫ম জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় তালিকা:
নাবির, কাউসার, অনিক, আরমান, আসিফ, ইয়াসির, অর্কো, আসাদুল, সুজন, এম. মারুফ, কাউসার, এস. সাকিব, নাহিয়ান, আব্দুল্লাহ ও দিপ্ত।

ইয়াং টাইগার প্রতিযোগিতায় খাগড়াছড়ি দলের এই যাত্রা কেবল একটি টুর্নামেন্ট নয়—এটি পার্বত্য জেলার ক্রিকেট সম্ভাবনার আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষামঞ্চ। জেলার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা এখন একটাই—লড়াকু ক্রিকেট আর গর্ব করার মতো একটি অর্জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status