ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা–৯ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী মীর আবু বক্কর সিদ্দিকের মনোনয়নপত্র সংগ্রহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 December, 2025, 9:34 PM

কুমিল্লা–৯ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী মীর আবু বক্কর সিদ্দিকের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা–৯ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী মীর আবু বক্কর সিদ্দিকের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে বৃহত্তর সুন্নী জোট (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)-এর চেয়ার প্রতীকের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।

তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা শাখার সভাপতি।

রোববার (২১ ডিসেম্বর) লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিন উদ্দিন, সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, শিল্প বিষয়ক সম্পাদক আবদুল মান্নান মাইজভান্ডারি, লাকসাম পৌরসভা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মোরসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, সুন্নী মতাদর্শ ও ইসলামী সমাজব্যবস্থা রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে বৃহত্তর সুন্নী জোট তাকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি বিধি-বিধান ও আচরণবিধি মেনে খুব শিগগিরই প্রতিটি ভোটারের দোরগোড়ায় চেয়ার প্রতীকের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status