|
মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকার আর নেই
নতুন সময় প্রতিবেদক
|
![]() মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকার আর নেই সাবেক এই এয়ার ভাইস মার্শাল বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা গেছেন বলে আইএসপিআরের এক বার্তায় জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না-শামা ওবায়েদ
বিকাশ এজেন্টের আড়ালে অনলাইন জুয়ার কারবার, ভূরুঙ্গামারীতে যুবক গ্রেপ্তার
জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, ৬ দফা দাবিতে আলটিমেটাম
পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
