ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 18 December, 2025, 12:06 PM

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। তরুণ সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যত। বেশি বেশি খেলা-ধূলার আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে খেলার মাঠে রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মাহামুদ হাসান। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুহা: জিল্লুর রহমান, মোহিনী পারভীন প্রমুখ। তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ ৪টি ক্রিকেট দল অংশ নেয়। তারুণের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status