|
গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দক্ষ টহল দল অভিযানটি পরিচালনা করে। এ সময় কাঠবোঝাই একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করতে গেলে দেখা যায়—ট্রাকে বহন করা ৬৮০.২০ ঘনফুট কাঠ সম্পূর্ণ অবৈধ। পরে ট্রাকসহ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২ হাজার ৪৯০ টাকা। সেনাবাহিনী জানায়, পাহাড়ি অঞ্চলের বনজ সম্পদ রক্ষায় তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। পরিবেশ-সংরক্ষণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা জানান, অবৈধ কাঠ পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন কঠোর ভূমিকা এলাকাবাসীর আস্থা আরও বৃদ্ধি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
