ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনে বিক্ষোভ
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:09 AM

পটুয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনে বিক্ষোভ

পটুয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনে বিক্ষোভ

পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা এ সময় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বর্জনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাউফল পৌর শহরের পাবলিক মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা কাফন পরিহিত বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী অতীতে দলের কোনো আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না এবং দলের দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়াননি। আরও অভিযোগ করা হয়, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী এ কে এম ফারুক তালুকদারের বিরোধিতায় তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন, যার কারণে দলটি পরাজিত হয়েছিল বলে দাবি করেন বক্তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ওরফে হাজী পলাশ, যুবদলের সাবেক সদস্যসচিব বশির পঞ্চায়েত প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে পটুয়াখালী-২ আসনে দলের প্রাথমিক মনোনীত প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছেন।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status