|
গাজীপুরে ফের ঝুট গোডাউনের আগুন, "দুই ঘন্টার" চেষ্টায় নিয়ন্ত্রণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ফের ঝুট গোডাউনের আগুন, বৃহস্পতিবার দিবাগত শুক্রবার (১২ডিসেম্বর) ভোর রাতে মহানগরীর কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকায় মামুন এবং তোফাজ্জলের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা আরও প্রায় ২০ টি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও এ ঘটনায় আশেপাশে থাকা তিনটি বসতবাড়ির প্রায় ৭ টি রুম আংশিক পুড়ে যায়। ![]() গাজীপুরে ফের ঝুট গোডাউনের আগুন, কর্মকর্তা বলেন, "তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপন সম্ভব হয়নি। তদন্তপূর্বক অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে বলেন তিনি।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
