ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
মানিকছড়িতে তারুণ্যের চিন্তাধারায় আগামীর বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:04 AM

মানিকছড়িতে তারুণ্যের চিন্তাধারায় আগামীর বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত

মানিকছড়িতে তারুণ্যের চিন্তাধারায় আগামীর বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত

মানিকছড়িতে “তারুণ্যের চিন্তাধারায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা এবং রাজনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন রানার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনা—সবক্ষেত্রেই তরুণদের যুক্তি, মেধা ও দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে।” তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্র সুরক্ষা ও সঠিক রাষ্ট্র কাঠামো গঠনে তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মানিকছড়িতে তারুণ্যের চিন্তাধারায় আগামীর বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত

মানিকছড়িতে তারুণ্যের চিন্তাধারায় আগামীর বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত

২৯৮ নং আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে সমর্থন চেয়ে তিনি বলেন, “তারুণ্যের সাহস ও নতুন দৃষ্টিভঙ্গিই রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তরুণ সমাজ ওয়াদুদ ভূইয়াকে ভোট দিয়ে পরিবর্তনের স্রোতকে আরও গতিশীল করবে।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, অধ্যক্ষ (অব.) ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ-ই-আলম,
বিসিবি জেলা কাউন্সিলর আনিসুল ইসলাম আনিস, ঢাকাস্থ খাগড়াছড়ি জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এম এস পারভেজ,কলেজের লেকচারার ও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সদস্য মোঃ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতিসহ সবক্ষেত্রেই তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। বিশেষ করে ভোটাধিকার প্রয়োগে তরুণদের অগ্রণী ভূমিকা ভবিষ্যৎ বাংলাদেশকে সঠিক দিকনির্দেশনা দেবে বলেও বক্তারা উল্লেখ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status