ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 11 December, 2025, 8:52 PM

ভূরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

ভূরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষক-কৃষাণীদের কৃষি প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত।

এ সময় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান জানান, এ প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আয় বাড়ানো এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো, যেখানে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, চর এলাকার কৃষিকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এবং কৃষকের দক্ষতা বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে কৃষক কৃষাণীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। 

এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের মাধ্যমে আখ, কালোজিরা, মুগ, সরিষা, মসুর, মিষ্টি আলু,  তরমুজ,  মরিচ, শসাসহ চর অঞ্চলে উপযোগী নানা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১০টি চরে ৩০ টি গ্রুপে ৩০০ জন কৃষক কে এ প্রশিক্ষণ দেয়া হবে। যা চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status