|
ভূরুঙ্গামারীতে সিএনবি’র প্রজেক্ট সমাপনি কর্মশালা অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে সিএনবি’র প্রজেক্ট সমাপনি কর্মশালা অনুষ্ঠিত সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিএনবি'র টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সবচেয়ে জরুরি হলো সামাজিক সচেতনতা। পরিবার, কমিউনিটি ও প্রশাসন একসঙ্গে কাজ করলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প যুব সমাজকে যে ইতিবাচক ভূমিকার দিকে উৎসাহিত করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন ভবিষ্যতে এ ধরনের সকল উদ্যোগে পাশে থাকবে। পরে যুব সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার নিবন্ধিত ১১টি যুব সংগঠনের সভাপতি, সম্পাদক, চ্যাম্পিয়ন মা-বাবা এবং বিভিন্ন যুব সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
