ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এসএ জিন্নাহ কবির
কাউছার আহমেদ, দৌলতপুর
প্রকাশ: Saturday, 6 December, 2025, 1:59 PM

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এসএ জিন্নাহ কবির

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এসএ জিন্নাহ কবির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। গত (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নতুন তালিকায় দেখা যায়, মানিকগঞ্জ-১ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
মনোনয়ন পাওয়ায় এস এ জিন্নাহ কবির প্রতিক্রিয়া, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃংখল ভাবে কাজ করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষ -কে জয়ী করতে দলের জন্য কাজ করতে হবে। দল তার ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন আমি তা জনগণের মাঝে শতভাগ ছড়িয়ে দিব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিজেকে নিয়োজিত রাখবো। আমি জনগণের সাথে কাজ করতে সদা প্রস্তুুত, সাধারণ জনগণ আমার শক্তি। ঘিওর দৌলতপুর শিবালয়ে উন্নয়ন মূলক কাজ করে যাবো,বিশেষ করে চরাঞ্চলের নদী ভাঙ্গন রোধে সকল ব্যবস্থা  গ্রহণ করবো।

দলীয় সূত্রে জানা যায়, ত্যাগ ও পরিশ্রমি এস এ জিন্নাহ কবির দলের দুঃসময়ে জেলা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং স্থানীয়  নেতাকর্মীদের সাথে দলের কার্যক্রম পরিচালনা করেছেন। 

মনোনয়ন ঘোষণার পর ঘিওর দৌলতপুর শিবালয় সকল নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।স্থানীয় নেতাকর্মীরা তাকে ফোনে শুভেচ্ছা জানায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status