ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বিজয় দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 2:00 PM

বিজয় দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা

বিজয় দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা

বিসিবির সহযোগিতায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে একটি ম্যাচ খেলবে।

অপরাজেয় এবং অদম্য নামের এই দুই দলের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। দুই দলের কোচ হিসেবে থাকবেন মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম।

মূলত কোয়াবের জন্য তহবিল সংগ্রহে ম্যাচটি আয়োজন করা হচ্ছে। বিসিবির পক্ষ থেকেও এই ম্যাচ আয়োজনে কোয়াবকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়েছে। মিরপুরে ম্যাচটি শুরু হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।
 
অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম।
 
অপরাজেয় স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান, শেখ মেহেদী, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, গফফার সাকলাইন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status