|
উজিরপুরের শিকারপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের মোবাইল কোর্ট, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
এ এইচ অনিক
|
![]() উজিরপুরের শিকারপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের মোবাইল কোর্ট, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এ সময় বাজারের বিভিন্ন মুদি ও খাদ্যপণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ৬টি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, ভূঁইয়া স্টোর – ২,০০০ টাকা, বেলাল স্টোর – ১,০০০ টাকা, সুলতান স্টোর – ২,০০০ টাকা, খান স্টোর – ৩,০০০ টাকা, আব্বাস স্টোর – ২,০০০ টাকা, বেপারী স্টোর – ২,০০০ টাকা। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উজিরপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস. এম. ইলিয়াস উদ্দিন। প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন উজিরপুর মডেল থানার পুলিশ টিম। অভিযান শেষে সহকারী পরিচালক সুমী রাণী মিয়া জানান, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” সরকারি এই অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
