ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কয়রা পাইকগাছার মানুষের জন্য দূর্নীতি ও বৈষম্যহীনভাবে কাজ করবো: এমপি প্রার্থী আজাদ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 4 December, 2025, 6:50 PM

কয়রা পাইকগাছার মানুষের জন্য দূর্নীতি ও বৈষম্যহীনভাবে কাজ করবো: এমপি প্রার্থী আজাদ

কয়রা পাইকগাছার মানুষের জন্য দূর্নীতি ও বৈষম্যহীনভাবে কাজ করবো: এমপি প্রার্থী আজাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়রা-পাইকগাছা আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দূর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। কয়রা পাইকগাছা মানুষের জন্য দুর্নীতি মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। 

বৃহস্পতিবার(৪ ডিসেম্বর ) উপজেলার দিনব্যাপী লতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে হানি বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জি এম বুলবুল আহম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, দক্ষিণ জেলা ছাত্র শিবির সভাপতি আবুজার আল গিফারী, লতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ হারুনর রশীদ মোড়ল, সেক্রেটারী মাহমুদুল হাসান কায়ুম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ আলামিন সরদার, ওয়ার্ড সভাপতি মোঃ জিল্লুর রহমান, নূরমুহাম্মদ সরদার, মোঃ আব্দুস সামাদ গাজী, আব্দুল হামিদ, শাহাবুদ্দিন গাজী, মোঃ আবুল হাসান মোড়ল, নাজমুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status