|
স্বাধীনতার ৫৪ বছরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারি নাই: ময়মনসিংহে ৮দলের নেতৃবৃন্দ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() স্বাধীনতার ৫৪ বছরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারি নাই: ময়মনসিংহে ৮দলের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী দিনে আপনারা আমাদেরকে বিজয়ী করবেন। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আগামী সংসদ হবে ইসলামী সংসদ। এসময় অন্তবতীর্কালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনি বৈষম্যমুক্ত করার জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। কিন্তু নিজেই বৈষম্য তৈরি করেছেন। সমাবেশে ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সচিবায়লসহ সকল প্রতিষ্ঠান কেবলমাত্র আল্লাহর আইন ধারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোন আইন চলবে না। বাংলাদেশের সকল দল ইসলামের পতাকাদলে আসবে আশা ব্যক্ত করে বলেন, ২০১৪, ১৮ এবং ২৪ স্টাইলের মত নিবার্চন আমরা চাই না। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উপদেষ্ঠাকে তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। বেলা ১২টা থেকে বিভাগের চার জেলা হতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকমীর্রা জোড় হোন। এসময় তারা আগামীতে আটদলের বিজয় সুনিশ্চিত বলে জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব হযরত মাওলানা মূসাবীন ইজহার প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
