ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দামুড়হুদা প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Thursday, 4 December, 2025, 6:09 PM

দামুড়হুদা প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

দামুড়হুদা প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শুরুর আগে সাবেক এ প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। 

দামুড়হুদা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া উত্তর আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহাম্মেদ, হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন, সদস্য শেখ হাতেম, জহুরুল ইসলাম। দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সহসভাপতি মোজাম্মেল শিশির প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় যে অবদান রেখে গেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” 

তারা তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন দামুড়হুদা উপজেলা মসজিদের পেশ ঈমাম হাফেজ মাও আশরাফুল হক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status