|
গাজীপুরে সংবাদ সম্মেলন, বিএনপির গণতন্ত্র রক্ষার দাবি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে সংবাদ সম্মেলন, বিএনপির গণতন্ত্র রক্ষার দাবি রবিবার (২৩নভেম্বর) দুপুরে জেলা শহরের জয়দেবপুর বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা। এসময় তিনি দাবি করেন, গত ২৯ বছর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধের প্রজন্ম দল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের বিতর্কিত ভূমিকা দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় তাঁর বহিষ্কার ও মুক্তিযোদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় অন্তর্ভুক্ত করতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম গাজী, সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু নাছির রাসেদ, সহ সভাপতি মো. আব্দুল হাকিম,আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
