ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাউফলে তারেক রহমানের জন্মদিনে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Thursday, 20 November, 2025, 8:13 PM

বাউফলে তারেক রহমানের জন্মদিনে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

বাউফলে তারেক রহমানের জন্মদিনে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল পৌর শহরের হাইস্কুল গেট সংলগ্ন শৌলা লজের সামনে থেকে এই কর্মসূচি পালন করেন বাউফল উপজেলা বিএনপি।

খাবার বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। তিনি পৌর এলাকার চলতি পথের প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সামুয়েল আহমেদ লেনিন বলেন, মানবিকতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী এনামুল হক বিপন(সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ -এ্যাব), পেশাজীবী পরিষদের সদস্য বাউফল উপজেলা বিএনপির সদস্য মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক ইসতিয়াক রসূল সোয়েব সাবেক উপজেলা যুবদল নেতা মো. শাহ আলম যুবযোদ্ধা মো. আলী আজগর সুজন; ছাত্রদল নেতা আশিক বিল্লাহ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিএনপি নেতারা জানান, জন্মদিনকে আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status