|
পত্নীতলায় কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ মঙ্গলবার (৫ মে ) দুপুরে মো.বেলাল হোসেন অশোকানাই মাঠে জিরা ধান কাটায় ব্যস্ত কৃষক ও দিনমজুরদের মাঝে তিনি বিস্কুট, স্যালাইন ও শরবত বিতরণ করেন। প্রখর রোদে কাজ করা কৃষক ও শ্রমিকদের মাঝে এ উদ্যোগে স্বস্তি ফিরে আসে। দিনমজুর এমদাদুল বলেন, “এই গরমে শরবত খেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি।” অপর শ্রমিক আনিছুর রহমান জানান, “রোদে কাজ করার সময় আমাদের কাছে এসে খাবার ও স্যালাইন দিয়েছেন—এতে আমরা খুব খুশি।” স্থানীয়রা জানান, বেলাল হোসেনের এমন মানবিক কার্যক্রম এলাকায় প্রশংসিত হয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন বলেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। প্রাথমিক সেবার প্রয়োজন হলে আমাকে ফোন দিলে আমি দ্রুত ছুটে যাব।”তার এই উদ্যোগে কৃষক ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটেছে এবং এলাকাজুড়ে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
