ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
"মাদারগঞ্জে সেচপাম্প ঘর থেকে ২শ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক"
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 6:10 PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় একটি সেচপাম্প ঘর থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক জিয়াউল হক (৪০), তিনি মহিষবাথান মধ্যপাড়া এলাকার মৃত সায়েদুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সরকারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেচপাম্প ঘর থেকে তাকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তারিখ: ৫ মে ২০২৬। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status