ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে বাসা বাড়িতে ভয়াবহ অগ্নি কাণ্ড, পুড়লো ১০০ টি রুম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 7:59 PM

গাজীপুরে বাসা বাড়িতে ভয়াবহ অগ্নি কাণ্ড, পুড়লো ১০০ টি রুম

গাজীপুরে বাসা বাড়িতে ভয়াবহ অগ্নি কাণ্ড, পুড়লো ১০০ টি রুম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি টিনসেড কলোনির প্রায় ১০০ টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁচটার সময় রুমেল পাঠানের টিনসেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহুর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে।

কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনসেডের একটি কলোনির ১০০ টি রুম সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। কোন রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড়
ছাড়া কিছুই আর অবশিষ্ট নাই।

রহিমা বেগম নামে এক ভাড়াটিয়া বলেন, কয়েকদিন আগে বেতন পাই। নেতনের সব টাকা রুমে ছিলো। ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেলো। রাতে দিনে ডিউটি করা টাকা সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেলো।

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেগ পেতে হয়। তিনি বলেন, রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status