ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 7:56 PM

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীর হোসনে মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৩০) নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় সনাক্ত করা যায়নি।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় শেরপুরগামী ‘সাদুরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝের (বিবরটিএ) লেনে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পালাতক বাসটিকেও শনাক্তের চেষ্টা চলছে জানায় পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মহাসড়কের মাঝের লেনে নিয়ন্ত্রণহীন যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে উল্লেখ করে সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও স্থবিরতা দেখা দেয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে জানান তিনি।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status