ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 6:49 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাব (ঢাকা) একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি মি. ইকবাল কবীর, অজয় রতন বড়ুয়া, মনিরুল ইসলাম আজাদ, শাহেদ নেওয়াজ ওয়াতন, ব্যারিস্টার জিল্লুর রহমান, শেখ রফিকুল ইসলাম, সামছুল হুদা কালাম, প্রফেসর আসলাম মিয়া, প্রফেসর বদরুল আলম, তানভীর সোহেল, প্রফেসর সেলিম উল্লাহ, কামাল হোসেন পাটোয়ারী, মোরশেদ আলম, মিজানুর রহমান, প্রফেসর ড. মাসুদ আলম, ড. আয়েত আলী, নজরুল ইসলাম বুলবুল, ফাইজুন নাহার লুনা, রুশনী, সালমা ডলি, আবুল কালাম আজাদ ড. নাসির, নাজমুল হক, জাকির হোসেন স্বপন, আতিকুর রহমান বিপু, মনিরুল ইসলাম মনির, আলম ভূঁইয়া, প্রিতম খাশনুবিশ তুহিন, হালিম, মিহির বিশ্বাস, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান, কামাল হোসেন, আবদুল আউয়াল মুকুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন হাফিজুর রহমান রাহাত। এরপর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মূল অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফারুক স্বপন।

অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ক্লাবের সভাপতি এবং সকল সদস্যরা। পরে তানভীর সোহেল পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতরা চমৎকৃত হন। বিশেষ করে উত্তম কুমারের সংগীত পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।

উপস্থিতরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বিজড়িত অতীত ও শিক্ষাজীবনের রোমাঞ্চকর মুহূর্তগুলো স্মৃতিময়ভাবে ফিরে দেখেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status