|
জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠল শিক্ষার্থীরা বিক্ষোভে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরও দাবি করেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা এবং নিয়মিত টহল বাড়াতে হবে। জানা গেছে, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের সম্প্রসারিত অংশে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
