|
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
|
![]() খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ৫২ মিনিটে ইংরেজি ও আইন বিভাগের যৌথ বিতর্ক প্রতিযোগিতা চলাকালে হঠাৎ বিবিএ বিভাগের একদল শিক্ষার্থী আইন বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে কিছু শিক্ষক উপস্থিত থাকলেও তারা তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেননি—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বিবিএ ফ্যাকাল্টির কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উদাসীনতাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এর আগের দিন ১৩ নভেম্বর বিবিএ ও আইন বিভাগের মধ্যে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রিকেট ম্যাচ শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাদের ভাষ্য অনুযায়ী, সেই উত্তেজনার জের ধরেই পরদিন এই সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বিবিএ বিভাগের শিক্ষার্থী ফাহাদ, সিফাত মল্লিক, আল-রাজি ইয়াস, মাহমুদুল, ইফতি, আশিক, রামিম,ইয়ামিন ও সাদের বিরুদ্ধে। ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা দাবি করেছেন—হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
