ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
স্থগিতাদেশ প্রত্যাহারে গাছায় কামালের সমর্থনে আনন্দ মিছিল, বিএনপিতে প্রত্যাবর্তন আরো ১৭
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 15 November, 2025, 4:19 PM

স্থগিতাদেশ প্রত্যাহারে গাছায় কামালের সমর্থনে আনন্দ মিছিল, বিএনপিতে প্রত্যাবর্তন আরো ১৭

স্থগিতাদেশ প্রত্যাহারে গাছায় কামালের সমর্থনে আনন্দ মিছিল, বিএনপিতে প্রত্যাবর্তন আরো ১৭

গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২০২৫) বিকেলে বোর্ডবাজার দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। দলের ঐক্য ও সংহতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে থানা বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই আনন্দ মিছিল সফল করে তোলেন। মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুকরিয়া জ্ঞাপন করেন কামাল উদ্দিন।

আনন্দ মিছিলটি বোর্ড বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবেই সমাপ্তি করা হয়। এরপর দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত ওই আনন্দ মিছিল শেষে নগরীর ৩৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আবুল হাসেম-এর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কামাল উদ্দিনের সমর্থনে পুরো বোর্ড বাজার এলাকা জুড়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলের প্রধান সারিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম. নাঈম উদ্দিন মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হাজারী, এছাড়াও সহযোগী সংগঠন গুলোর মধ্যে উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ভূঁইয়াসহ অনেকেই।

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ৩৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি শফিকুর রহমান শফি, ৩২ নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমাস মোল্লা, ৩৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল আলম, গাছা থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আলীফ হোসেন এবং বিএনপি নেতা মোঃ শাহিন মিয়া, বাংলাদেশ মোটর চালক দল গাছা থানা সদস্য সচিব আবুল কালাম আজাদ-সহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।

স্লোগানে মুখরিত হয় পুরো বোর্ড বাজার এলাকা। নেতাকর্মীরা মিছিল চলাকালীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নানা স্লোগান দেন। তাঁরা 'মো: কামাল উদ্দিনকে স্বাগত' এবং 'ঐক্যবদ্ধ বিএনপি, লড়বে অবিরাম' ইত্যাদি স্লোগান দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

থানার সিনিয়র সহ-সভাপতি এস.এম. নাঈম উদ্দিন মাষ্টার তার বক্তব্যে বলেন, "কামাল উদ্দিনের প্রত্যাবর্তন গাছা থানা বিএনপিকে আরও শক্তিশালী করবে। আজকের এই জনসমাগম প্রমাণ করে, নেতাকর্মীরা দলের নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল।"

এদিকে সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হাজারী বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের সময়োপযোগী সিদ্ধান্তে আমরা আনন্দিত। আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।" এছারা থানা যুবদল ছাত্রদল নেতাকর্মীরাও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নব উদ্যোমে বরণ করে নেন স্থানীয় বিএনপি'র এই নেতা কামাল উদ্দিনকে।

এক প্রশ্নের জবাবে নেতাকর্মীদের মধ্যে নাদিম, নয়ন, এনামুল জানান, কামাল উদ্দিন নির্দোষ হওয়ায় তিনি তাঁর পদ ফিরে পেয়েছেন। তাই সকলে আনন্দ মিছিল করে থানা বিএনপি'র মাঝে প্রাণ ফেরানোর চেষ্টা করেছেন সমর্থকসহ নেতাকর্মীরা। প্রতিবেদকের নিকট তারা সকলে আশাবাদ প্রকাশ করেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার ও সম্পাদক এবং গাজীপুর-২ আসনের দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি'র নির্দেশে থানা বিএনপি'র সভাপতি বাবুল সিপাই ও কামাল উদ্দিনসহ সকলকে নিয়ে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন গাছা থানায়।

অন্যদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জিএমপি'র অন্যতম গুরুত্বপূর্ণ গাছা থানা বিএনপিতে নতুন গতি ফিরে পেয়েছে, দলের সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে গাছা থানা বিএনপিতে যে নতুন গতির সঞ্চার হয়েছে, তা আগামীতে সরকারের বিরুদ্ধে দলীয় কর্মসূচি পালনে বেশ সহায়ক হবে। তাদের মতে নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে গাছা বিএনপি এখন রাজপথে আরও দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম।

এর আগে বৃহস্পতিবার (১৩নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগীতাদেশ প্রত্যহার করা হয়। এ সংক্রান্ত ওই প্রেস বিজ্ঞপ্তির বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে নেতাকর্মীরা এ আনন্দ মিছিল করেন।

এছারা ওই একই প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলার আরো ১৭জন বিএনপি নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কাজে জড়ানোর অভিযোগে তাদের দলীয় সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (১৩নভেম্বর ২০২৫) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

তারা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো. সাদেক আলী ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফিরোজা বেগম (সোনা), হবিগঞ্জ জেলা বিএনপি'র সদস্য মহিবুল ইসলাম শাহিন, ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউপি বিএনপি'র সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার।

এছারা অন্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, চট্রগ্রাম (উত্তর) জোরারগঞ্জ থানা যুবদল আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপি'র সদস্য মো: শহিদুল ইসলাম আজম।

তালিকায় রয়েছেন, নোয়াখালি'র সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন ও একই উপজেলা সদস্য মো: জামাল উদ্দিন গাজী, কুমিল্লা (দক্ষিণ) নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মাজহারুল ইসলাম, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপি'র সভাপতি মো: মুজিবুল হোসেন মারুফ ও একই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নকিব ফজলে রাকিব মাখন প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status