ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে প্লাস্টিকবিরোধী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 20 April, 2026, 7:00 PM

ফুলবাড়ীতে প্লাস্টিকবিরোধী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ফুলবাড়ীতে প্লাস্টিকবিরোধী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। তিনি বলেন, প্লাস্টিক আজ পরিবেশের জন্য এক নীরব ঘাতক। এর ব্যবহার কমিয়ে গাছ লাগানোর মতো ইতিবাচক উদ্যোগই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে।

এছাড়াও বক্তব্য দেন গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য নাইমুর রহমান নিশাত এবং কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং প্লাস্টিক ব্যবহার কমায়, তবে পরিবেশ রক্ষায় তা বড় ধরনের ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন রহমান, উপজেলা শাখার সদস্য শাকিল হাসান কাব্য, হৃদয় মাহমুদ, আসাদুজ্জামান সোহাগ, ফেরদৌস হাসান হিমেল, বাইজিদ, সালাম মিয়া, রায়হান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাটি ও পানির গুণগত মান নষ্টের পাশাপাশি এটি জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে গাছ লাগানো ও পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status