|
বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এসময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত বয়সের শিশুদের এই কর্মসূচির আওতায় বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী তা অব্যাহত থাকবে। এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকায় হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
