|
চীনের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ড্যাফোডিল গ্রুপের নতুন অগ্রযাত্রা
নতুন সময় প্রতিবেদক
|
![]() চীনের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ড্যাফোডিল গ্রুপের নতুন অগ্রযাত্রা সফরকালে ড. মো. সবুর খান ক্যাম্পাসের আধুনিক গবেষণাগার, স্মার্ট ক্লাসরুম এবং শিক্ষার্থী সহায়তা ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন। এ সময় তিনি শিল্প-সমন্বিত শিক্ষা পদ্ধতি এবং দক্ষতাভিত্তিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চায়না কেপেই এডুকেশন গ্রুপ ও গুয়াংডং টেকনোলজি কলেজ -এর চেয়ারম্যান ইয়ে নিয়ানকিয়াও। এ সময় বোর্ড অব সুপারভাইজরসের চেয়ারম্যান ইয়ে নিয়ানজিউ (ণব ঘরধহলরঁ), প্রধান নির্বাহী কর্মকর্তা লি ইয়ান, গুয়াংডং টেকনোলজি কলেজ -এর প্রেসিডেন্ট চেন জিয়াওয়্যাং এবং ভাইস প্রেসিডেন্ট লিউ জিয়াংপিং উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে উভয় পক্ষের মধ্যে যৌথ একাডেমিক প্রোগ্রাম, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিল্প-সমন্বিত শিক্ষা উন্নয়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ড. মো. সবুর খান বলেন, এই সফর আমাদের বৈশ্বিক সম্পৃক্ততা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এমন অংশীদারিত্ব গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে। ড্যাফোডিল গ্রুপ মনে করে, এই সফর উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতার প্রতি তাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং নতুন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে। চায়না কেপেই এডুকেশন গ্রুপ চীনের একটি সুপরিচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যা শিল্পমুখী শিক্ষা, উদ্ভাবন এবং বৈশ্বিক সম্পৃক্ততার জন্য পরিচিত। এর অন্তর্ভুক্ত গুয়াংডং টেকনোলজি কলেজ আধুনিক অবকাঠামো, ব্যবহারিক শিক্ষা পদ্ধতি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষ ভূমিকা রেখে আসছে। ড্যাফোডিল গ্রুপ মনে করে, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের উচ্চশিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে এবং বৈশ্বিক মানের মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
