ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
অংবাচিং মারমা, রুমা
প্রকাশ: Thursday, 13 November, 2025, 8:02 PM

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে বান্দরবানের রুমা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য জনমনি ত্রিপুরার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রুমা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘোষিত লকডাউন জনগণের ভোগান্তি বাড়ানোর একটি নতুন ষড়যন্ত্র মাত্র।” তারা অভিযোগ করেন, “শেখ হাসিনার ভ্রান্ত নীতি ও স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের সধারন মানুষকে দমন-পীড়ন, হত্যা, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেত হয়েছে। এ দেশের আওয়ামিলীগ স্থান নাই। 

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

বক্তারা আরও বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ-এর বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই। জনগণ স্বৈরাচার, দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে—এ দেশ মুক্তচিন্তা ও গণতন্ত্রের, কোনো ফ্যাসিস্ট শক্তির নয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক লাকিম লিয়ান বম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, উপজেলা যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা, গালেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ঙারং ম্রোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status