|
ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন ভাতিজা আরিফুল(২১) বাঁশের লাঠির আঘাতে চাচা কবির হোসেন (৩০)নিহত হয়েছে। নিহতের ভাতিজা ফরহাদ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় মাছের খামারে আরিফুল একা পেয়ে চাচার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তৎক্ষনাৎ সে পানিতে লুটিয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করলে রাস্থায় মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ঘাতক খোকা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং টিকটকে ভিডিও করতো, নেশা করে উল্টাপাল্টা আচরণ করতো। ঘটনাটি থানায় জানালে বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজামান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামীরা পলাতক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
