|
আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার বিরুদ্ধে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার বিরুদ্ধে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের প্রামানিক, এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা, সেক্রেটারি তরিকুল ইসলাম, জামায়াত নেতা ডাঃ ইদ্রিস আলম, মাওলানা শহিদুল রহমান শাহিন,শাহজালাল শেখ, ইছাহাক হোসেন রুবেল, নাসির উদ্দীন, আব্দুল হামিদ মন্ডল, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন এর সভাপতি সেলিম মন্ডল প্রমূখ। মহড়া শেষে বিক্ষোভ সমাবেশে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন বলেন, আবারো এই দেশে যাতে করে কোন ফ্যাসিবাদের জন্ম না হতে পারে, বিশেষ করে কেউ যেন বাংলাদেশের মানুষের উপরে কোন নির্যাতন বা অন্যায় অপরাধ করতে না পারে, এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে কঠিন পাহাড়ায় রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
